আলহাজ্ব হাফেজ মোঃ আব্দুল খালেক সাহেব দা. বা. 
সভাপতি, দারুল কুরআন নূরাণী একাডেমি

ABOUT US

আমাদের প্রতিষ্ঠানটি একটি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান সুন্দর ও আকর্ষণীয় পরিবেশে পাঠদান করা হয়। প্রতিষ্ঠানেই সকল পাঠ সম্পন্ন করা হয়। কোন হোমটাস্ক থাকে না, কোন প্রাইভেট/কোচিং পড়ার প্রয়োজন হয় না। কোন রকম শারীরিক বা মানসিক শাস্তি প্রদান করা হয় না।

কম মেধাসম্পন্ন ও অমনোযোগী শিশুদের জন্যে বিশেষ কার্যক্রম গ্রহণ করে থাকি। সন্তানের পড়াশুনার অগ্রগতি ও অন্যান্য বিষয়ে অভিভাবকগণকে সম্পৃক্ত করে থাকি।

স্কুলের ও বাসার পরিবেশকে শিশুর শিক্ষাগ্রহণ ও চরিত্র গঠণের অনুকূল হওয়া নিশ্চিতকরণ করে থাকি। শিক্ষার সকল স্তরে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে থাকি।  এবং শিক্ষার্থীদের দৈনিক পড়া-লেখা পাওয়ার জন্য ডায়েরী ও আসার প্রয়োজন হয়না। 




শিল্প ও সাংস্কৃতি 
-------------------

দারুল কুরআন নূরাণী একাডেমি শুধুমাত্র প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ থাকবে না; বরং শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে কাজ করবে। 
 
আমাদের লক্ষ্য: প্রতিটি শিক্ষার্থী যেন নৈতিকতা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও ইসলামিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে। 
আমরা সাপ্তাহিক গজল,কেরাত, আর্ট, বক্তৃতা সহ বিভিন্ন শিল্প  সংস্কৃতি নিয়ে কাজ করছে। 


বাস্তবমূখি শিক্ষা
-------------------------
দারুল কুরআন নূরাণী একাডেমি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। বাস্তব জীবনের সাথে শিক্ষার্থী শিক্ষা দেওয়া হয়। যেমন: প্রাকটিকাল নামায, অজু, তায়াম্মুম আযান,  জীবন চলার পথে যা দরকার হয়। সব কিছুই শিখানোর জন্য চেষ্টা করে, এবং করবে ইনশাআল্লাহ।

  ইংলিশ স্পোকেন
      -----------------------
আরবী, বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য আলাদ ক্লাস হয়। যেখানে প্রতিটি শিক্ষার্থী ইংরেজি ভাষায় আত্মবিশ্বাসের সাথে কথা বলতে শিখে। আনন্দ ও খেলার ছলে শিখে ফেলে ইংরেজিতে কথা। বাংলা ভাষার মতোই সহজ তাদের কাছে ইংরেজি।